পুনরায় বিজয়ের পথে সফিউদ্দিন প্রধান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ০৫:৪৪ পিএম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের লাটিম মার্কা প্রতীকের প্রার্থী, সফল কাউন্সিলর, করোনা যোদ্ধা মো.সফিউদ্দিন প্রধান পুনরায় নির্বাচিত হওয়ার পথে। ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় সফি উদ্দিনের সমর্থনে চলমান পথসভা, মিছিল-মিটিং, উঠান বৈঠক ও গণসংযোগ নামছে মানুষের ঢল। যেখানেই যাচ্ছেন পাচ্ছেন মানুষের অফুরন্ত ভালোবাসা, দোয়া ও সমর্থন।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় নাসিক ১৪নং ওয়ার্ড লাটিম মার্কা প্রতীকে হাজার হাজার লোকের সমাগমে এক বিশাল মিছিল করেন। এসময় মিছিলটি ১৪নং ওয়ার্ডের নন্দীপাড়া, পাল পাড়া, দেওভোগ পানি ট্যাংকি এলাকা সহ বিভিন্ন গলিতে হাজার হাজার লোক নিয়ে লাটিম মার্কায় ব্যাপক প্রচারণা করেন সফিউদ্দিন প্রধান। ১৪নং ওয়ার্ডবাসীর সাথে আলাপকালে তারা জানান, গত ৫ বছরে সফিউদ্দিন প্রধান আমাদের জন্য যা করেছে তা দেখে অন্য ওয়ার্ডের বাসিন্দারা অনেকটা আফসোস করে বলেছেন কেন আমরা ১৪নং ওয়ার্ডের মত এমন কাউন্সিলর পেলাম না। এলাকার সুখে-দু:খে সর্বদা সফি উদ্দিনকে আমরা পাশে পেয়েছি। করোনাকালীণ সময়ে দিনরাত ২৪ ঘন্টা মানুষের খোঁজ-খবর নিয়ে, মানুষের জন্য বাড়িতে বাড়িতে খাবার পৌছে দিয়ে খাবারের ফেরিওয়ালা উপাধি ও করোনা যোদ্ধা উপাধি পেয়ে অনেকটা ইতিহাস সৃষ্টি করে দেশব্যাপী আলোচিত হয়েছে আমাদের সফিউদ্দিন। ইনশ্আাল্লাহ এবারও সফিউদ্দিন বিপুল ভোটে জয় লাভ করবেন আগের চেয়েও বেশী ভোটের ব্যবধানে। নন্দীপাড়া এলাকার নারী ভোটাররা বলেন, যে কোনো বিপদে-আপদে, যখনই ডাকি তখনই কাছে পাওয়া যায় সফি ভাইকে। করোনাকালেও এলাকাবাসীর সেবায় ব্যস্ত সময় পার করেছে সে। সফি ভাই জনগনের প্রার্থী, সফি ভাই আমাদের প্রার্থী জয় তাঁর হবেই।
এ বিষয়ে কাউন্সিলর সফিউদ্দিন প্রধান বলেন, আমার উন্নয়নের স্বাক্ষী হচ্ছে আমার এলাকার মানুষ। আমার উন্নয়ন এবং পাশে থাকার বিষয়টি মনে রাখলে এলাকাবাসী অবশ্যই আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে বলে আমি আশাবাদি। যখন মানুষ ঘর থেকে বের হয় না সেই বিপদের মুহুর্তে আমি মানুষের পাশে দাড়িয়েছি। একই সাথে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি, মেজর কোনো কাজ বাকী নেই আমার ওয়ার্ডে। আমি আশাবাদি যে, জনগন এসকল বিষয় বিবেচনায় রেখেই আমাকে পুনরায় নির্বাচিত করবে।


