৩০ কেন্দ্রের ভোট গণনা শেষে প্রায় দ্বিগুন ভোটে এগিয়ে নৌকা প্রতীক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ০৫:৩২ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়েছে বিকেল ৪টার দিকে। এরপরেই ভোট গণনা শুরু হয়।
এক এক করে প্রতি কেন্দ্র থেকেই ফলাফল প্রকাশ করা শুরু হয়ে গিয়েছে। তাদের মধ্যে বেশিরভাগেই সেলিনা হায়াৎ আইভীর পক্ষেই জানান দিচ্ছে। বিপুল ভোটে এগিয়ে রয়েছে নাসিকের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
এখন অবধি ভোট গণনা শেষে ৩০ কেন্দ্রে ভোট গণনা শেষে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ভোট ২৩১৭৫ অপর দিকে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের পক্ষে ভোট পড়েছে ১২৫০৮।
ভোট গণনা চলছে।


