জনগণের রায় মেনে নিবে বলে জানান দিয়েছে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। দৃশ্যমান কোনো কারচুপি না হলে জনগণের রায় মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আজ রোববার ভোটগ্রহণ শেষ হওয়ার পরে সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন মেয়র পদের এ প্রার্থী।
নির্বাচনের ফলাফল মেনে নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার বা নির্বাচন কমিশনের দৃশ্যমান কোনো কারচুপি না হলে জনগণের যে কোনো রায় মেনে নেবো।’
তিনি বলেন, গোলযোগ ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে বিতর্কিত কিছু হয়েছে কি না, সেটা দেখতে হবে। কারণ ইভিএমের বিষয়ে আমাদের শঙ্কা আছে।


