প্রায় ৫০ হাজার ভোট ব্যবধান ১৩৪ কেন্দ্রের ফলাফলে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ০৬:৪৩ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গণনা চলছে প্রায় শেষের দিকে। ইতিমধ্যেই ১৩৪ কেন্দ্রের ফলাফল চলে এসেছে। আর তাতে বিস্তর পার্থক্য দেখা দিয়েছে। সাবেক মেয়র আইভী এগিয়ে আছেন প্রায় ৫০ হাজারের বেশি ভোটে।
এখন অবধি ভোট গণনা শেষে ১৩৪ কেন্দ্রে ভোট গণনা শেষে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ভোট ১,১৩,১২১ অপর দিকে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের পক্ষে ভোট পড়েছে ৬৫,৪৬৫।
ভোট গণনা চলছে।


