Logo
Logo
×

নগর জুড়ে

৬৯১০২ ভোটে জিতে নাসিক মেয়র আইভীর হ্যাট্রিক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ০৭:৪৫ পিএম

৬৯১০২ ভোটে জিতে নাসিক মেয়র আইভীর হ্যাট্রিক
Swapno

টানা তৃতীয় বারের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হলেন সেলিনা হায়াৎ আইভী। পাত্তাই পায়নি তার প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।তাকে ৬৯,১০২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন আইভী।

 

১৯২ কেন্দ্রের ফলাফল প্রকাশ করার পর বিজয় সুনিশ্চিত করেছে আওয়ামীলীগ মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এই খবর পাওয়ার সাথে সাথে নগরবাসী উৎসবে মেতে উঠেছে। 

 

নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ফল ঘোষণা করেন। তার ঘোষিত ১৯২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মেয়র পদে আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।

 

উল্লেখ্য যে আজ রবিবার সকাল ৮ টা থেকে তৃতীয় বারের মতো নাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়।মেয়র আইভী বরাবরই প্রতি নির্বাচনে অংশগ্রহন করেছেন এবং বিপুল ভোটে জয়লাভ করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন