Logo
Logo
×

নগর জুড়ে

আমার অসমাপ্ত কাজ শেষ করবো : আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ০৯:৪০ পিএম

আমার অসমাপ্ত কাজ শেষ করবো : আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আরো একবার নির্বাচিত হয়েছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। ঘোষিত ১৯২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায়, মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।

নাসিকের ২৭ ওয়ার্ডের ১৯২টি ভোটকেন্দ্রে এক হাজার ৩৩৩ ভোটকক্ষে হয় নির্বাচন। ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত এই নির্বাচনে পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটারের বিপরীতে প্রায় ৫০ শতাংশ ভোট পড়ে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে জয় লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইভী জানিয়েছেন, তিনি তার অসমাপ্ত কাজ শেষ করতে সবাইকে নিয়ে কাজ করবেন।

রোববার (১৬ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চেয়ারম্যানবাড়ীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসিক নির্বাচনে টানা তিনবার জয়ী আইভী। এই জয়ে তিনিসহ তার পক্ষের নগরবাসীও উচ্ছসিত। তিনি বলেন, ‘আমার বিজয় হয়েছে। আমি আমার আল্লাহ, দল ও নেত্রীর প্রতি কৃতজ্ঞ। আমি নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ। আমি সবাইকে নিয়ে কাজ করবো। আমার অসমাপ্ত কাজ শেষ করবো।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন