Logo
Logo
×

নগর জুড়ে

১৪ নং ওয়ার্ডে মনির নির্বাচিত হয়ে হাজার মানুষের ফুলের মালায় সিক্ত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ০৪:৫৩ পিএম

১৪ নং ওয়ার্ডে মনির নির্বাচিত হয়ে  হাজার মানুষের ফুলের মালায় সিক্ত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির ঘুড়ি প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সদ্য সাবেক কাউন্সিলর সফিউদ্দিনকে হারিয়ে সাড়ে ৫শ’ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে।

Swapno

রোববার সন্ধ্যায় নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার বেসরকারি ভাবে এ ফলাফলে ঘোষনা করেন। নির্বাচিত হয়ে মনিরুজ্জামান মনির জানান, আমার এ জয় ১৪ নম্বর ওয়ার্ডবাসির জয়। কেননা তারা দিন রাত পরিশ্রম করে আমার জন্য মানুষের দ্ধারে দ্ধারে গিয়ে ভোট চাওয়ার পাশা পাশি দোয়া চেয়েছেন। 

একই সাথে আমার ওয়ার্ডের প্রতিটি মা বোন আমার জন্য দোয়া করেছে। এমনকি আমি যেন নির্বাচিত হই অনেক মা বোন রোজা রেখে দোয়া করেছে। আল্লাহ তাদের দোয়া বিফলে যেতে দেয় নাই। তাই আমর এই বিজয় ১৪ নম্বর ওয়ার্ডবাসির সকল মানুষের জন্য আমি উৎসর্গ করলাম। 

তিনি আরও বলেন, আমি এর আগেও ২০১১ সনে নারায়ণগঞ্জ যখন প্রথম সিটি করপোরেশন হয় তখনও আমি এই ওয়ার্ডের কাউন্সিলর পদে বিপুল ভোটে নির্বাচিত হই। ওই সময় আমার ওয়ার্ডের সর্বস্তরের মুরুব্বিদের নিয়ে উন্নয়ন মূলক কাজ করেছি। এবারও আমি সকলকে নিয়ে উন্নয়ন মূলক কাজ গুলো করে যাবো। 

মানুষ আমাকে এবার জয়ী করে ২ বার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে। এর আগেও আমি মানুষের মাঝে সেবক হয়ে কাজ করেছি। এবারও সেবক হয়ে কাজ করে যাবো। এমনকি আমার সাথে যারা প্রতিদ্বন্ধি ছিল তাদেরকে নিয়ে এক সাথে মিলে মিশে কাজ করতে চাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন