নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৩নং ওয়ার্ডে ভাতিজা শাহজালাল বাদল ও ৪নং ওয়ার্ডে চাচা নুর উদ্দিন মিয়া জয়ী হয়েছেন। নাসিক ৩ নং ওয়ার্ডে শাহজালাল বাদল ঠেলাগাড়ি প্রতীকে ৬,৩২০ ভোট পেয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল হোসেন ঘুড়ি প্রতীকে ২,৬০১ পেয়েছেন। শাহজালাল বাদল ৩,৭১৯ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। অপরদিকে নাসিক ৪ নং ওয়ার্ডে হাজী নুর উদ্দিন মিয়া ঠেলাগাড়ি প্রতীকে পেয়েছেন ৩,৭৮১ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নজরুল ইসলাম ঘুড়ি প্রতীকে পেয়েছেন ২,৭৫৫ ভোট পেয়েছেন।
তৃতীয় আরিফুল হক হাসান লাটিম প্রতীকে পেয়েছেন ২,৬৭০ ভোট পেয়েছেন।হাজী নুর উদ্দিন মিয়া ১,০২৬ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।


