শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ হয়েছে: ডিসি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ০৬:০১ পিএম
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেছেন, আমরা বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ হয়েছে। ভোটের ফলাফল প্রকাশের পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে ছিলেন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করে।
রোববার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় আদর্শ স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা এখনও কোনো প্রার্থীর কাছ থেকে অভিযোগ পাইনি। আমরা যেহেতু মেশিনে কাজ করছি, সামান্য সমস্যা দেখা যেতে পারে। কিছু কিছু জায়গায় ভোটগ্রহণ স্লো হচ্ছে। নারীরা ভোট দিচ্ছেন তিনটি আলাদা আলাদা মেশিনে।
তাই ভোটগ্রহণ একটু স্লো হচ্ছে। তিনি আরও বলেন, কোনো মেশিন বিকল হওয়ার খবর পাওয়া যায়নি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে। গোয়েন্দারাও কাজ করে যাচ্ছে।


