মিষ্টি নিয়ে চাচা তৈমূরের বাসায় আইভী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ০৬:১৫ পিএম
আজ সোমবার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে যান বিজয়ী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের মাসদাইর এলাকায় চাচা তৈমূর এর বাসায় যান বিজয়ী মেয়র।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাসিক নির্বাচনের ভোটগ্রহণ চলে। এরপর ফলাফল আসতে থাকে। নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ফল ঘোষণা করেন।
ঘোষিত ১৯২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায়, মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত আইভী নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৬৬ ভোট।
এবার নিয়ে টানা ৩য় বারের মত জয়ী হলেন ডা. সেলিনা হায়াৎ আইভী


