Logo
Logo
×

নগর জুড়ে

আইভীর বিজয়ে না’গঞ্জবাসীকে যুবলীগ নেতা হিমেল খানের অভিনন্দন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ০৪:৩৯ পিএম

আইভীর বিজয়ে না’গঞ্জবাসীকে যুবলীগ নেতা হিমেল খানের অভিনন্দন
Swapno

বাংলাদেশ আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী পূনরায় ৩য়বারের মত নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জবাসীকে অভিনন্দন জানিয়েছেন মহানগর যুবলীগ নেতা হিমেল খান হিমু। 

 

সোমবার বিকেলে তিনি গনমাধ্যমে একটি বিবৃতির মাধ্যমে এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় হিমেল খান জানান, নারায়ণগঞ্জবাসী আনন্দিত,উচ্ছসিত। তাদের পছন্দের প্রার্থী মেয়র আইভী আপা বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্তাভাজন মেয়র আইভী উন্নয়নের রোল মডেল। নারায়ণগঞ্জবাসীর কল্যানে সব সময় নিবেদিত প্রান হয়ে উন্নয়ন কাজ করে থাকেন। সব ষড়যন্ত্র ভেদ করে জনগনের ভালবাসার বহির্ঃপ্রকাশ হল। মেয়র আইভী আপা হ্যাট্রিক হল। অভিনন্দন নারায়ণগঞ্জবাসীকে।

 

 পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে। তিনি নারায়ণগঞ্জে যোগ্য নির্ধারক হিসেবে মেয়র আইভী আপাকে নৌকা প্রতিক দিয়েছেন। প্রধানমন্ত্রীর মান রাখলেন আইভী আপা। স্বাধীনতার প্রতিক নৌকা মার্কার জয় হল। নারায়ণগঞ্জের গনমানুষের নেত্রী আইভী আপার জয় হল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন