Logo
Logo
×

নগর জুড়ে

কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের নির্বাচন পরবর্তী গণসংযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ০৫:১৫ পিএম

কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের  নির্বাচন পরবর্তী গণসংযোগ
Swapno

গতকাল সকালে কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ছোট ভগবানগঞ্জ, আর কে দাস রোড, বি দাস রোড, ওল্ড ব্যাংক রোড এলাকায় নির্বাচন পরবর্তী গণসংযোগ করেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিতাইগঞ্জ ও ডাইলপট্টি ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে ব্যবসায়ী নেতা শংকর চন্দ্র সাহা, বিকাশ সাহা, সজল সাহা,বিকাশ দেবনাথ, অঞ্জন সাহা, রঞ্জিত ভৌমিক,বিপুল সাহা,রনবীর,রবিন্দ্রনাথ,বিজয় সাহা, নীলরতন সাহা, স্বপন সাহা, সহ এলাকার সচেতন জনগন।

 

 গণসংযোগকালে তিনি ব্যবসায়ী মহলের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা পূরনের আশ্বাস দেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে চতুর্দিকে কালো টাকার বিপরীতে দাড়িয়ে আপনারা আমাকে ভোট দিয়ে তৃতীয় বারের মত নির্বাচিত করেছেন, এজন্য আামি আপনাদের কাছে চিরঋণী। আপনাদের রাস্তা ঘাট, এলইডি লাইটের ব্যবস্থা করে দিয়েছি বাকী কাজ পর্যায়ক্রমে করব, আপনারা উত্থাপন করবেন আপনাদের কি সমস্যা আপনাদের কথা শুনে আপনাদের চাহিদার ভিত্তিতে আমি তা সমাধান করে দিব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন