Logo
Logo
×

নগর জুড়ে

মেয়র আইভীর বিজয়ে হিমেল খানের উদ্যোগে দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ০৫:৩৫ পিএম

মেয়র আইভীর বিজয়ে হিমেল খানের উদ্যোগে দোয়া
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে মহানগর যুবলীগ নেতা হিমেল খান হিমুর উদ্যোগে মিলাদ মাহফিল ও শোকরানা দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯জানুয়ারী বাদ যোহর সিরাজদৌল্লাহ ক্লাবে এ দোয়া অনুষ্ঠিত হয়। 

 

দোয়া পরিচালনা করেন বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মোস্তাফিজুর রহমান। দোয়ায় মেয়র আইভীর ৩য় মেয়াদে বিজয়ে সার্বিক সুস্থ্যতা ও  সাফল্য কামনা করে মুনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,আশরাফ খান,আলী আক্কাস মীর,বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মাসুদ, ইউসুফ ভূইয়া ননী, হাজী হাবিব উল্যাহ, সুলতান খান, শাহআলম, মো. সেলিম, আ’লীগ নেতা মো. নাজমুল, মো. সালাউদ্দিন, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান আরিফ, শফিউল্লাহ মিয়া বাবু, নুরুল ইসলাম, ঈমাম উদ্দিন খান, নয়ন, মাসুম প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন