Logo
Logo
×

নগর জুড়ে

গণতন্ত্রের ও খালেদার মুক্তিতে রাজপথে জোরালো ভূমিকা থাকবে তৈমূরের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ০৫:৫৭ পিএম

গণতন্ত্রের ও খালেদার মুক্তিতে রাজপথে জোরালো ভূমিকা থাকবে তৈমূরের
Swapno

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএম-এর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলব। জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমীক নেতা যার আদর্শ আমরা লালন করি, বুকে ধারণ করি। আমরা এখন গণতন্ত্র মুক্তির আন্দোলনে আছি, সে আন্দোলনে রাজপথে আমার ভূমিকা থাকবে আরো জোরালো।

 

বুধবার (১৯ জানুয়ারি) প্রয়াত শহীদ জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শহরের মাসদাইরে মজলুম মিলনায়তনে দোয়া মিলাদ ও কেক কাটা অনুষ্ঠানে একথা বলেন তিনি।এসময় জেলা বিএনপি, মহানগর বিএনপি, জেলা ও মহানগর যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলাদল সহ দলের বিভিন্ন পর্যায়ের তৃণমূলের নেতাকর্মীরা অংশ নেন। এতে জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা, অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের সকলের সুস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন