Logo
Logo
×

নগর জুড়ে

মহানগর ২১নং ওয়ার্ড আ’লীগের পক্ষে মেয়র আইভীকে অভিনন্দন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ০৬:০৯ পিএম

মহানগর ২১নং ওয়ার্ড আ’লীগের পক্ষে  মেয়র আইভীকে অভিনন্দন
Swapno

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৩য়বার বিপুলভোটে নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে অভিনন্দন ও ফুলেল অভ্যর্থনা প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে দেওভোগস্থ মেয়র আইভীর বাসভবনে গিয়ে মহানগর আ’লীগ ২১নং ওয়ার্ড শাখার নেতৃত্বে এ অভ্যর্থনা প্রদান করা হয়। এ সময় আ’লীগ নেতা আবেদ হোসেন মেয়র আইভীকে বলেন,না’গঞ্জে প্রধানমন্ত্রী যোগ্য নির্ধারককেই বেছে নিয়েছেন নৌকার মাঝি হিসেবে। 

 

মেয়র আইভীর জন্যই নারায়ণগঞ্জের মানুষ উন্নয়ন দেখতে পায়। আইভীর মত নেত্রী সত্যিকার অর্থেই নারায়ণগঞ্জের মানুষের জন্য আর্শিবাদ স্বরুপ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের কার্য্যকরী সদস্য আবেদ হোসেন,বন্দর থানা যুবলীগের সভাপতি এ্যাড. হাবিব আল মুজাহিদ পলু, আ’লীনেতা মো. নাজমুল, আলী আজহার তৈফিক, মো. সালাউদ্দিন, আনোয়ার হোসেন, আজহার প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন