অসিত বরণকে জেলা মটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের শুভেচ্ছা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ০৮:৪৫ পিএম
হ্যাট্রিক বিজয়ী কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মটর মেকানিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আজ (২১ জানুয়ারী) বিকেলে তাকে এই শুভেচ্ছা জানানো হয়। অসিত বরন বিশ্বাস এবার তৃতীয় বারের মত নাসিক নির্বাচনে ১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছে।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কাউন্সিলর অসিত বলেন, “আপনারা মেকানিকবৃন্দ জানেন না আপনাদের শক্তি কতটুকু। আপনারা আপনাদের শ্রম দক্ষতা দিয়ে পরিবহন ব্যবস্থাকে সচল রেখেছেন, যার ফলে নগর সভ্যতা সচল রয়েছে। আপনারা সভ্যতার চাকাকে সচল রাখলেও আপনাদের অনেকেরই জীবনের চাকা সচল নেই। জীবনের চাকাকে সচল রাখতে হলে একটি শক্তিশালী সংগঠন দরকার। সেই লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন, এই প্রত্যাশা করি, আপনাদের এই যাত্রায় আমি আপনাদের পাশে থাকব।”
এ সময় উপস্থিত ছিলেন মেকানিক ইউনিয়ন নেতা তাজুল ইসলাম, দীপঙ্কর হাওলাদার, স্বপন, তপন, জামান, ইকবাল, বিমল, সাধন, দিলীপ, হাবীব, জহির, জুয়েল, শুক্কুরসহ একাধিক সদস্যবৃন্দ।


