আমরা নারায়ণগঞ্জবাসী”র করোনা সচেতনতামূলক সপ্তাহের ৩য় দিন অতিবাহিত
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ০৬:১৫ পিএম
গতকাল সকালে নিতাইগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল সংলগ্ন করোনা সংক্রমন রোধে সচেতনতা মূলক সপ্তাহের ৩য় দিন পালন উপলক্ষে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে জন সাধারণকে করোনা থেকে রক্ষা পেতে সচে
গতকাল শনিবার সকালে নিতাইগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল সংলগ্ন করোনা সংক্রমন রোধে সচেতনতা মূলক সপ্তাহের ৩য় দিন পালন উপলক্ষে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে জন সাধারণকে করোনা থেকে রক্ষা পেতে সচেতনতা মূলক সপ্তাহ ব্যাপী কর্মসূচী পালিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ এর সভাপত্বিতে এবং যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন এর সঞ্চালনায় সপ্তাহের ৩য় দিবসের কার্যক্রম পালন করা হয়।
উক্ত কর্মসূচীতে সভাপতি সহ আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সহ-সম্পাদক মাহমুদ হোসেন, মোঃ বদরুল হক, হাজী লোকমান আহমেদ, সালাউদ্দিন দেওয়ান, মোঃ হোসেন কাজল, জহুরুল ইসলাম মিন্টু, মোঃ আবুল হোসেন সরদার, মোঃ হাবিবুর রহমান, মোঃ হোসেন দুলু, আনিসুর রহমান, খ.ম সুলতান, মোঃ সুলতান প্রমুখ। বক্তাগণ বলেন, নাগরিক সচেতনা বৃদ্ধির তৎপরতার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আহ্বান জানান। প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে নাগরিক সচেতনামূলক তৎপরতা বৃদ্ধি করা যেতে পারে।
যাহারা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান। লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন পরিবহনের পরিচালকরা বিশেষ করে রিকশা চালক, ভ্যান চালক, মিশুক চালক, টেম্পু চালক তাহারা মাস্ক ছাড়াই পরিবহন পরিচালনা করে আসছে। অপরদিকে যাত্রীরাও মাস্ক ছাড়া চলাচল করছে। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানেও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে একই পরিস্থিতি বিরাজমান। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান। অদ্য প্রায় পাঁচ সহস্রাধিক পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ ও হ্যান্ড সেনিটাইজার করানো হয়।


