নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ৭৪ জনের দেহে করোনা সংক্রমন শনাক্ত হয়েছে। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ২০.২২।
শনিবার (২২ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ৩২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৪১ জন, আড়াইহাজারে ২ জন, বন্দরে ১২, রুপগঞ্জে ২, সদরে ১৫ এবং সোনারগাঁয়ে ২ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ২৭ হাজার ৪৬৯ জন।


