Logo
Logo
×

নগর জুড়ে

মেয়র আইভীর সাথে আরজু ভূঁইয়ার সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ০৯:৫৯ এএম

মেয়র আইভীর সাথে আরজু ভূঁইয়ার সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া। রোববার সন্ধ্যায় শহরের দেওভোগে চুনকা কুটিরে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

 

এসময় আরজু ভূঁইয়ার নেতৃত্বে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ রউফ, সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিয়া, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুরুজ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক ইদ্রিছ আলী দেওয়ান গহন, আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক খোকন, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ধামগড় ইউপি'র ৮নং ওয়ার্ড মেম্বার আঃ ছোবহান, মদনপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম প্রধান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ওয়াসিম আকরাম, মো. আজম, ওমর ফারুক, যুবলীগ নেতা আল আমিন, জসীম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন