মেয়র আইভী’কে দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১০:০২ এএম
নাসিক নির্বাচনে বিজয়ী তিনবারের নব-নির্বাচিত মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী’কে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির নেতৃবৃন্দ। ছবি: মেহেদী হাসান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তিনবারের নব-নির্বাচিত মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী’কে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির নেতৃবৃন্দ।
গতকাল (২৩ জানুয়ারি) রবিবার রাত ৮টায় দেওভোগ এলাকায় চুনকা কুটিরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী তিনবারের নব-নির্বাচিত মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী’কে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির উপদেষ্টা রফিকুল ইসলাম, সভাপতি মো.লিলু ভূইয়া, সহ-সভাপতি আলহাজ্ব কাদির, সাধারণ সম্পাদক মো.বাবুল দেওয়ান, হাজী মজিবুর রহমান, হাজী আব্দুল আজিজ, রমজান মাদবর, খোকন খান, তোফাজ্জল হোসেন, মাসুদ খান সহ মালিক সমিতির ব্যবসায়ী বৃন্দ।


