Logo
Logo
×

নগর জুড়ে

‘আমরা নারায়ণগঞ্জবাসী’র করোনা সচেতনতা কর্মসূচি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১০:০৫ এএম

‘আমরা নারায়ণগঞ্জবাসী’র করোনা সচেতনতা কর্মসূচি

মরণঘাতি করানা ও অমিক্রন সংক্রমন রোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন।

Swapno

মরণঘাতি করানা ও অমিক্রন সংক্রমন রোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন। গতকাল সকাল ১১ টায় টার্মিনাল ঘাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বিনামূল্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

 

সংগঠনর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় সচেতনতা সপ্তাহের ৫ম দিবসে এ কার্যক্রম পালিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহ-সম্পাদক মাহমুদ হাসান, মো. বদরুল হক, সালাউদ্দিন দেওয়ান, মো. হাসান কাজল, জহিরুল ইসলাম মিটু, বীর মুক্তিযোদ্ধা মো. রমিজ উদ্দিন রমু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আলী নূর, মো. আলামিন, মো. ফয়েজ মোল্লা, ওয়াহিদুর রহমান পলাশ, অনুপম সরকার, আলী আকবর জুলহাস, হাজী আনিসুর রহমান, মো. সুলতান প্রমুখ। এ সময় প্রায় পাঁচ সহস্রাধিক পথচারীদের মাঝে বিনামূল্য মাস্ক বিতরণ ও হ্যান্ড সনিটাইজার স্প্রে করা হয়। আগামীকাল নবীগঞ্জ গুদারা ঘাট এলাকায় কর্মসূচি পালিত হবে বলে জানান তারা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন