মেয়র আইভীকে ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১০:০৬ এএম
নাসিক নির্বাচনে নব-নির্বাচিত মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী’কে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নাসিক নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। ছবি: মেহেদী হাসান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তিনবারের নব-নির্বাচিত মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী’কে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নাসিক নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
গতকাল (২৩ জানুয়ারি) রবিবার সন্ধা ৭টায় দেওভোগ এলাকায় চুনকা কুটিরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী তিনবারের নব-নির্বাচিত মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী’কে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নাসিক নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আদি নাথ বসু, মহানগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক গাজী আব্দুল রশিদ, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.জাহাঙ্গীর হোসেন, বিমল দত্ত, মাকসুদুর রহমান মাসুদ, অঞ্জয় সুত্র ধর, আনোয়ার হোসেন আনু, মোখলেসুর রহমান, মন্টু ঘোষ, সুব্রত কুমার সাহা, মোশারফ হোসেন জনি, কমল ঘোষ, দেবাশীষ ঘোষাল পাপ্পু, প্রতীক ঘোষাল পল সহ প্রমূখ।


