মেয়র আইভীর সাথে বন্দর খেয়াঘাট মাঝি সমিতির সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১০:১০ এএম
নাসিক নির্বাচনে নব-নির্বাচিত মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী’কে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন যুবলীগ নেতা হিমেল খানের নেতৃত্বে নাসিক ২২নং ওয়ার্ডের বন্দর ১নং খেয়াঘাট মাঝি সমিতির নেতৃবৃন্দ। ছবি: মেহেদী হাসান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তিনবারের নব-নির্বাচিত মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী’কে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন যুবলীগ নেতা হিমেল খানের নেতৃত্বে নাসিক ২২নং ওয়ার্ডের বন্দর ১নং খেয়াঘাট মাঝি সমিতির নেতৃবৃন্দ।
গতকাল (২৩ জানুয়ারি) রবিবার সন্ধা ৭টায় দেওভোগ এলাকায় চুনকা কুটিরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী তিনবারের নব-নির্বাচিত মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী’কে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন যুবলীগ নেতা হিমেল খানের নেতৃত্বে নাসিক ২২নং ওয়ার্ডের বন্দর ১নং খেয়াঘাট মাঝি সমিতির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বন্দর ১নং খেয়াঘাট মাঝি সমিতির সভাপতি হেলো মোল্লা, সহ-সভাপতি পিয়ার মাহমুদ, সাধারণ সম্পাদক বাবুল দাস, সদস্য আব্দুল মান্নান, বাদশা, মাসুদ সহ প্রমূখ।


