Logo
Logo
×

নগর জুড়ে

নব-নির্বাচিত মেয়র আইভীকে জেলা মৎসজীবী লীগের অভিনন্দন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১০:১২ এএম

নব-নির্বাচিত মেয়র আইভীকে  জেলা মৎসজীবী লীগের অভিনন্দন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় ডা. সেলিনা হায়াৎ আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎসজীবী লীগের নেতৃবৃন্দ।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় ডা. সেলিনা হায়াৎ আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎসজীবী লীগের নেতৃবৃন্দ।

 

রবিবার (২৩ জানুয়ারী) দুপুরে নগরীর রাসেল পার্ক সংলগ্ন ২নং বাবুরাইল মোড়ে বাবুরাইলবাসীর উদ্যোগে শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানে জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন ও সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সিদ্দিকী’র নেতৃত্বে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি নাসির উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা ও দারিদ্র্রমুক্ত বাংলাদেশ গড়ার। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন। আমাদের দেশের মানুষ যেন ভালো থাকতে পারে এবং শান্তিতে থাকতে পারে তিনি সেই চেষ্টাই করে যাচ্ছেন।

 

এই সরকার এ দেশকে উন্নয়নের উচ্চ শিখড়ে নিয়ে যাচ্ছেন। সারা বিশ্ব এখন তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। বাংলাদেশ কি করে এতো দ্রুত একটি উন্নয়নশীল দেশে পরিনত হচ্ছে। অনেক উন্নত দেশ এখন বাংলাদেশকে ফলো করছে। জেলা আওয়ামী মৎসজীবী লীগের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম সিদ্দিকী বলেন, আমরা মেয়র আইভীর সফলতা কামনা করছি এবং তার সুস্বাস্থ্য কামনা করছি। এই নগরবাসী তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। কারণ তিনি এই নগরবাসীর একজন সেবক হিসেবে দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি আমাদের প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত কর্মী। আমাদের এই নগরবাসীর প্রাণের দাবী তিনি ২নং রেলগেট ও চাষাড়া চত্বর এলাকায় দুটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করবেন। তাহলে নগরবাসী স্বস্তিতে এ রাস্তাগুলো পারাপার করতে পারবে।

 

আমরা প্রত্যাশা করবো অচিরেই তিনি এই কাজগুলো সম্পূর্ণ করবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী মৎসজীবী লীগের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন, আওয়ামী মৎসজীবী লীগের সদস্য মোঃ রাসেল ও মোঃ মহিউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জনকল্যাণ সংসদের সাধারন সম্পাদক আলহাজ্ব খবির উদ্দিন আহমেদ, সাংঠনিক সম্পাদক মিঠু হাসান ও ক্রিড়া সম্পাদক রুহুল আমিন স্বপন প্রমুখ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন