Logo
Logo
×

নগর জুড়ে

ষড়যন্ত্রের সম্মুখীন হয়ে তা মোকাবেলা করেছি : মেয়র আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১০:১৬ এএম

ষড়যন্ত্রের সম্মুখীন হয়ে তা মোকাবেলা  করেছি : মেয়র আইভী

গতকাল বিকেলে দেওভোগে জনকল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব-নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: মেহেদী হাসান।

Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘সকলে একত্রিত হয়ে আমাদের নির্বাচিত করেছেন। এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি। শুধু ১৬নং ওয়ার্ড না, সব ওয়ার্ডে যেন কাজ করতে পারি। বরাবরের মতো দেওভোগের মুখ যেন উজ্জ্বল করতে পারি।

 

’ রোববার (২৩ জানুয়ারি) বিকেলে দেওভোগে জনকল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘এবার নানামুখী ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছি, ষড়যন্ত্রের মোকাবেলা করেছি। আপনারা আমার পাশে ছিলেন। এভাবে আমার পাশে থাকবেন। আগামী ৫ বছর যত বাধাই আসুক সকল বাধা অতিক্রম করে আমি যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি। এই বাবুরাইলবাসীর সঙ্গে আমার বাবার এক আন্তরিক সম্পর্ক ছিল।

 

তাই আপনারা আমাকে ভোট দেন, স্নেহ করেন, ভালোবাসেন। আমার জন্য দোয়া করবেন। জনকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি খবিরউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রিয়াদ হাসান, সাবেক কাউন্সিলর ওবায়দুল্লাহ, লেডিস ক্লাবের নেত্রী রোকসানা খবীর, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, জনকল্যাণ সংসদের সদস্য রুহুল আমিন স্বপন, মিঠু হাসান, ইমামুল হাসান স্বপন, মোজাজ্জেল হক মজু, জাকির হোসেন, মাহবুবুব হোসেন, মিয়া মোহাম্মদ জামান, বশির আহমেদ, আক্তার হোসেনসহ অনেকে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন