স্বামীসহ নাসিক নির্বাচনে পরাজিত নারী কাউন্সিলর প্রার্থী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ০৮:৩২ পিএম
গত ১৬ জানুয়ারী শেষ হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত-২ (৪,৫,৬ নং ওয়ার্ড) আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করা সুমি বেগম ও তার স্বামী জাহাঙ্গীর মাদবরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ জানুয়ারী) সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ডেনিশের মোড়ে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সুমি বেগম গত ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হওয়া নাসিক নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সুমি বেগম ও তার স্বামী জাহাঙ্গীর মাদবরের বিরুদ্ধে একটি সিআর মামলায় (নং-১২৬৫/২১ইং) গ্রেফতারী পরোয়ানা ছিলো। সোমবার সকালে তাদেরকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


