মেয়র আইভীর সাথে জসীম উদ্দিন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ০৬:৪৫ এএম
নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জসীম উদ্দিন আহমেদ চৌধুরী।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জসীম উদ্দিন আহমেদ চৌধুরী। রোববার সন্ধ্যায় শহরের দেওভোগে চুনকা কুটিরে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জসীম উদ্দিন চৌধুরী ও উপস্থিত নেতৃবৃন্দ। তার পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিকের কয়েকটি ওয়ার্ডে নৌকায় ভোট কম পাবার বিষয়ে মেয়র আইভী জানতে চাইলে, কি কি কারণে এমন পরিস্থিতির তৈরি হয়েছে তা জসীম উদ্দিন চৌধুরী তুলে ধরেন।
এসময় আদমজী শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেকুর রহমান সাদেক, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের কার্যকরী সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল লতিফ মিয়া, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মাদানী, নারায়ণগঞ্জ জেলা ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক , সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও কার্যকরী সদস্য মোঃ রিপন আহম্মেদ চৌধুরী সহ বাংলাদেশ তাঁতী লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


