Logo
Logo
×

নগর জুড়ে

নাসিম ওসমানের সমাধিতে কাউন্সিলর আফজাল হোসেনের শ্রদ্ধা নিবেদন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ০৬:৪৯ এএম

নাসিম ওসমানের সমাধিতে কাউন্সিলর  আফজাল হোসেনের শ্রদ্ধা নিবেদন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো মো. আফজাল হোসেন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত জনপ্রিয় সাংসদ একেএম নাসিম ওসমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো মো. আফজাল হোসেন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত জনপ্রিয় সাংসদ একেএম নাসিম ওসমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার (২৪ জানুয়ারী) বিকেলে নগরীর পৌর কবরস্থানে ২৪ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এসময় আফজাল বলেন, আমার ২৪ নং ওয়ার্ডের ভোটারা এবার আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি তাদের এ ঋণ কোনদিন শোধ করতে পারবো না। আমি আমার তৃতীয়বারের  এ নির্বাচনে অংশগ্রহন করার আগে আমার রাজনৈতিক শিক্ষা গুরু নাসিম ওসমানের কবর যিয়ারত করেছিলাম। বিজয়ী হয়ে আবার আজ তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়ার আয়োজন করেছি। ২৪ নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে আফজাল হোসেন বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের নিকট আমি দোয়া প্রার্থণা করছি এবং তাদের সহযোগীতা কামনা করছি।

 

বিগত সময়ে আমার যতোটুকু ভুল ছিলো সেই ভুলগুলো আমি এলাকার মুরুব্বীদের সাথে নিয়ে শুধরাবো এবং আমার যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সমাপ্ত করতে চাই। আমি বিগত দশ বছর দায়িত্ব পালনকালে জনগণের হক থেকে এক বিন্দু পরিমান অর্থ আমার পকেটে নেইনি বরং আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে জনগণের মাঝে সুষ্ঠভাবে তা বন্টন করেছি। আমি জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছি কোন ব্যবসায়ী হিসেবে নয়। বিন্দু পরিমান স্বার্থের কথা আমি চিন্তা করিনি। ১শত ভাগ নিস্বার্থভাবে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেনো আমি আমার ওয়ার্ডের সকলকে নিয়ে কাঁেধ কাঁধ মিলিয়ে জনগণের কল্যাণে নিস্বার্থভাবে সকল উন্নয়নমূলক কাজগুলো করে যেতে পারি।

 

এসময় নারায়ণগঞ্জ-৫ আসনের জনপ্রিয় সাংসদ নাসিম ওসমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দরা মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সানু, জাতীয় পার্টি নেতা মোঃ আক্তার নূর, নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতির আহ্বায়ক হাজী মোহাম্মদ রোমান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আরিফুর রহমান লিয়ন, কাইট্রাখালি পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মোঃ মাহাবুব শিকদার, বক্তাকান্দি মসজিদ কমিটির সাধারন সম্পাদক হাজী মোঃ আইয়ুব, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব জাহাঙ্গির আলম পাপ্পু, জাতীয় পার্টি নেতা মো. আনিস, মো. অপু, মো. মনু মিয়া, মো. শাওন, মো. রাশেদ, মো. মকবুল মো. সুমন, মো. সিদ্দিক, মো. ফারুক, মো. সুজন, মো. মনসুর, মো. মিনা ও মো. বাদশা সহ ২৪ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন