Logo
Logo
×

নগর জুড়ে

চাষাঢ়া থেকে রমজান ডাকাত গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ০৭:০৯ এএম

চাষাঢ়া থেকে রমজান ডাকাত গ্রেফতার
Swapno

শহরের চাষাঢ়া হতে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী চোক্কা রমজান ওরফে রমজান ডাকাতকে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাব-১১। রোববার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। রমজান বন্দর থানার আলীনগর এলাকার মো. মমিনউদ্দিনের ছেলে।

 

র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান,  রমজান সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। গতবছরের ২৯ জুলাই রমজানসহ এজাহারনামীয় অন্যান্য আসামীরা পরষ্পর যোগসাজশে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার অপরাধে বন্দর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়, যার মামলা নং- ৩৬, তারিখ ২৯/০৭/২০২১ ।

 

মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। রোববার রমজানকে চাষাড়া থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২২ জানুয়ারি রাতে একই মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত অপর পলাতক আসামী মো. রিহানকে (২৪), বন্দরের ঘারমোড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। রমজানকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন