Logo
Logo
×

নগর জুড়ে

শহরের ৭১ কেন্দ্রে নৌকার কাছে পাত্তা পায়নি হাতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ০৬:০৮ পিএম

শহরের ৭১ কেন্দ্রে নৌকার কাছে পাত্তা পায়নি হাতি
Swapno

 

# আইভীর  নৌকা পেয়েছে ৫৬ হাজার ৬৭৫ ভোট
# তৈমূরের হাতি পেয়েছে ৩৩ হাজার ৬০১

 

সদ্য সমাপ্ত নাসিক নির্বাচনে মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং  কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জ শহরের ভোটকেন্দ্রগুলোতে আইভীর নৌকা দাপট দেখিয়ে জয়ী হয়েছে।ওসমানপন্থী আওয়ামী লীগ নেতাদের অসহযোগিতা সত্ত্বেও শহরের ৭১টি ভোট কেন্দ্রে নৌকার কাছে পাত্তাই পায়নি স্বতন্ত্র প্রার্থী তৈমূরের হাতি।  ১৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৪ থেকে ১৪৫নং ভোটকেন্দ্র পর্যন্ত  নৌকার অর্ধেক ভোট পেয়েছে হাতি। ৭১ কেন্দ্রে তৈমূরের হাতি যেখানে ভোট পেয়েছে ৩৩ হাজার ৬০১ সেখানে আইভীর  নৌকা পেয়েছে ৫৬ হাজার ৬৭৫ ভোট।

 

এসব কেন্দ্র নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের নির্বাচনী এলাকার অংশও। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সহসভাপতি আবদুল কাদির, এড. আসাদুজ্জামান আসাদ,  আরজু রহমান ভূইয়া, আদিনাথ বসু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক ডা. নিজাম আলী, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক আতিকুজ্জামান সোহেল, বন ও পরিবেশ সম্পাদক রানু খন্দকার, মহানগর যুব লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ আরো  বেশ কয়েকজন নেতাকর্মীর অক্লান্ত পরিশ্রমে নৌকার এই বিজয় অর্জিত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

সূত্র বলছে, শহরের এই ৭১টি কেন্দ্রকে নিবিড়ভাবে পর্যবেক্ষণেও রেখেছিল কেন্দ্রীয় নেতারা। দলীয় বিদ্রোহ ঠেকাতে কেন্দ্রীয় নেতারা এসব কেন্দ্রে তৎপর ছিল বলে জানায় সূত্র। যার ফলে হাতি নৌকার কাছে কোন পাত্তাই পায়নি। তবে ওসামানপন্থী নেতারা যদি বিরোধিতা না করতো তাহলে এই হাতির চেয়ে নৌকা আরো অনেক বেশি ভোট পেত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।



শহরের আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়, ভোটকেন্দ্র-১ (নতুন ভবন) হাতি পেয়েছে ৪৩১ এবং নৌকা পেয়েছে ৮৩৫ ভোট, আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়,  ভোটকেন্দ্র-২ (মূল ভবন) হাতি ৩৭৯, নৌকা ৭১৪, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়, ভোটকেন্দ্র-১ হাতি ৫৮৫, নৌকা ১০১০, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়, ভোটকেন্দ্র-২) হাতি  ৪৭৬ , নৌকা ৭৭২, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়,  ভোটকেন্দ্র-৩  হাতি ৩৫৮, নৌকা ৬৭৭, ৪৮ ও ৪৯নং তল্লা সরকারি প্রাথমিক বালক ও বালিকা বিদ্যালয় হাতি ৭৫১, নৌকা ৯৮০, ৪৬-৪৭ নং খানপুর বালক ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতি ৫৬৮, নৌকা ৭৮১, ২৪ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় হাতি ২৯৯, নৌকা ৩৬৪, ৭২নং ইসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসদাইর হাতি ৩৬৬, নৌকা ৬৬০, এবিসি ইন্টারন্যাশনাল স্কুল, ভোটকেন্দ্র-১ হাতি ৭১৭, নৌকা ৯০৭, এবিসি ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্র-২ হাতি ৪৪২, নৌকা ৬৬৪, ফিলিসোফিয়া ইংলিশ মিডিয়াম স্কুল, ভোট কেন্দ্র-১ হাতি ৪৫৭, নৌকা ৫৪৪, ফিলিসোফিয়া ইংলিশ মিডিয়াম স্কুল ভোটকেন্দ্র-২ হাতি ৩১৫, নৌকা ৪৩৩, নারায়ণগঞ্জ বার একাডেমী, ভোটকেন্দ্র-১ হাতি ৬১৮, নৌকা ৯১১, নারায়ণগঞ্জ বার একাডেমী,  ভোটকেন্দ্র-২ হাতি ৪৭৫, নৌকা ৫৪৪, নারায়ণগঞ্জ বার একাডেমী ভোট কেন্দ্র-৩ হাতি ৪২৪, নৌকা ৬৯২, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ (হোস্টেল ভবন),  ভোটকেন্দ্র-১ হাতি ৯৭৬, নৌকা ৮১৪ ভোট।



এছাড়া নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ (অনার্স ভবন), ভোট কেন্দ্র-২ হাতি পেয়েছে ৭৭৪, নৌকা ৫০৬ ভোট, আদর্শ স্কুল নারায়ণগঞ্জ ভোট কেন্দ্র-১ হাতি ২৬৭, নৌকা ৩৪৭, আদর্শ স্কুল নারায়ণগঞ্জ, ভোটকেন্দ্র-২ হাতি ৩৫২, নৌকা ৪৯২, আদর্শ স্কুল নারায়ণগঞ্জ, ভোটকেন্দ্র-৩ হাতি ৬৮০, নৌকা ৩৬২, নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এম.এ) মাদ্রাসা হাতি ৯৮২, নৌকা ৫২৭, নারায়ণগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্র-১ হাতি ৬৬৪, নৌকা ৫৯০, নারায়ণগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজ, ভোটকেন্দ্র-২ হাতি ৪৯১, নৌকা ৪১২, ৩৯নং আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতি ৪৯৩, নৌকা ১০৪৭, নারায়ণগঞ্জ আইডিয়েল স্কুল হাতি ২৮৯, নৌকা  ৭৪৪, সরকারি তোলারাম কলেজ, ভোটকেন্দ্র-১ (মূল ভবন) হাতি ৭৭৭, নৌকা  ৯০৬, সরকারি তোলারাম কলেজ ভোট কেন্দ্র-২ (কলা ভবন ও অনার্স ভবন) হাতি ৫২৯, নৌকা ৭১৪, ২৮-২৯ নং নারায়ণগঞ্জ আদর্শ বালক বালিকা বিদ্যালয় হাতি ৬১০, নৌকা ৯৪০, ২৮-২৯ নারায়নগঞ্জ আদর্শ বালক বালিকা প্রাথমিক বিদ্যালয়, ভোটকেন্দ্র-২ হাতি ৬৬৩, নৌকা  ১১১৫, বিদ্যা নিকেতন, ভোটকেন্দ্র-১ (প্রশাসনিক ভবন) হাতি ৪৭৭, নৌকা ৭৫৬, বিদ্যা নিকেতন, ভোটকেন্দ্র-২, (উত্তরের ভবন) হাতি ৪৯৮, নৌকা ৮৪০, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন, ভোটকেন্দ্র-১ (২য় তলা) ব্যাংক মোড়, হাতি ৩৫১, নৌকা  ১২৫১, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন, ভোটকেন্দ্র-২ (নিচতলা) ব্যাংক মোড় হাতি ৭০৩, নৌকা  ১১৬২, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন ভোটকেন্দ্র-৩ হাতি ৬১৮, নৌকা ১০৭১, লক্ষীনারায়ণ বালক/বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতি ৪৪৭, নৌকা  ১৫৪৯, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়,ভোটকেন্দ্র-১ (১ নং ভবন) হাতি ৭৭২, নৌকা ১২১৪, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র-২, (২নং ভবন) হাতি ২৪৫, নৌকা পেয়েছে ১০৯১ ভোট।



এছাড়া গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র-৩ (৩নং ভবন) হাতি পেয়েছে ৪৮৩, নৌকা পেয়েছে ৬৬৯, ৩১-৩২ নয়ামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতি ১৮০, নৌকা ৭৬২, কিন্ডার কেয়ার স্কুল, ভোটকেন্দ্র-১ (২য় তলা) হাতি ২১৭, নৌকা ৯২২, কিন্ডার কেয়ার স্কুল, ভোটকেন্দ্র-২ (নিচ তলা) হাতি ৯৩, নৌকা ৬৯০, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ হাতি  ২৯৯, নৌকা ৭৯৬, ২০নং বাবুরাইল বেপারী পাড়া সরকারি বালক প্রাথমিক বিদ্যালয় হাতি ৩৪৪, নৌকা ৫০৩, ২১নং বাবুরাইল বেপারী পাড়া সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় হাতি ২৬৮, নৌকা ৫০৭, শিশুবাগ বিদ্যালয়, ভোটকেন্দ্র-১ হাতি ৩৬৯, নৌকা ৭৪৩, শিশুবাগ বিদ্যালয়, ভোটকেন্দ্র-২ হাতি ২৭২, নৌকা ৬৯২, মর্গ্যান উচ্চ বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র-১ (দক্ষিণ পার্শ্বের ভবন) হাতি ৪৯৯, নৌকা  ৭৪৩, মর্গান উচ্চ বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র-২ হাতি ৪৫৪, নৌকা ৮০৫, মর্গান উচ্চ বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র-৩ (পশ্চিম পার্শ্বের ভবন) হাতি ৪৩৭, নৌকা ৫৮৬, মর্গ্যান উচ্চ বালিকা বিদ্যালয়, ভােটকেন্দ্র-৪ (পূর্ব পার্শ্বের ভবন) হাতি ৩৭৭, নৌকা ৬৪১, ২২ ও ২৩ নং দেওভােগ আদর্শ বালক/বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোটকেন্দ্র-১ হাতি ১৪৫, নৌকা ৮০৩, ২২ ও ২৩ নং দেওভােগ আদর্শ বালক বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র-২ হাতি ২৮২, নৌকা ৭০৩, বাবুরাইল বালক বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতি ৩১২, নৌকা ৭১১, ২৪ ও ২৫ দেওভােপ সরকারি প্রাথমিক বালক/বালিকা বিদ্যালয় হাতি ৪৪০, নৌকা ৭৫৪, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতি ৪৭৯, নৌকা ৯৬৪, জয়গোবিন্দ হাই স্কুল, ভোটকেন্দ্র-১ হাতি ৪১৭, নৌকা ৮২৮, বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোটকেন্দ্র-১ হাতি ৫৫৭, নৌকা ৮৫৫, বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র-২ হাতি ৪৩১, নৌকা ৬৭৯, জয়গোবিন্দ হাই স্কুল ভোটকেন্দ্র-২ হাতি ৫৩৭, নৌকা ৮৯৫, জয়গোবিন্দ হাই স্কুল ভোটকেন্দ্র-৩ (নতুন ভবন) হাতি ৪৯৪, নৌকা ৭৮৮, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতি ৫২৭, নৌকা ৯৫৩, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ ভোটকেন্দ্র-১ হাতি ১৮১, নৌকা ১১১৮, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ,  ভোটকেন্দ্র-২ (স্কুল ভবন) হাতি ১২০, নৌকা ৭৩৩, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল হাতি ৫৬২, নৌকা ১০৮০, ১০নং শীতলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতি ৪৭২, নৌকা ৮৫৬, নলুয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, ভোটকেন্দ্র-১ হাতি ৬৮৮, নৌকা ১০৩০, নলুয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, ভোটকেন্দ্র-২ হাতি ৬৩৩, নৌকা ৮৬০ গোগনগর সমাজকল্যাণ পরিষদ কমিউনিটি সেন্টার হাতি ৫৪১, নৌকা ৮৫৬, চিলড্রেন গার্ডেন হাতি ৩৮১, নৌকা ৫৫২, ৯নং নতুন গোগনগর (শহীদনগর) সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতি ৪৯৩, নৌকা ৮৬৭, ৯নং নতুন গোগনগর (শহীদনগর) সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোটকেন্দ্র-২, (পুরাতন ভবন)  এ হাতি পেয়েছে ৩১৮, নৌকা পেয়েছে ৪৩৫ ভোট।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন