Logo
Logo
×

নগর জুড়ে

আমরা নারায়ণগঞ্জবাসী’র সপ্তাহব্যাপী সচেতনামূলক প্রচারণা সমাপ্ত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৮:১২ এএম

আমরা নারায়ণগঞ্জবাসী’র  সপ্তাহব্যাপী সচেতনামূলক প্রচারণা সমাপ্ত

গতকাল মঙ্গলবার সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনার চত্তরের মরণঘাতি করোনা ও অমিক্রন সংক্রমন রোধে সচেতনতামূলক সপ্তাহের ৭ম দিন পালন উপলক্ষ্যে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে ৬ সহস্রাধিক মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যম

Swapno

গতকাল মঙ্গলবার সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনার চত্তরের মরনঘাতি করোনা ও অমিক্রন সংক্রমন রোধে সচেতনতামূলক সপ্তাহের ৭ম দিন পালন উপলক্ষ্যে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে ৬ সহস্রাধিক মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে জনসাধারণকে করোনা থেকে রক্ষা পেতে গন সচেতনতা মূলক কর্মসূচী পালিত হয়।

 

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ এর সভাপত্বিতে এবং যুগ্ম সম্পাদক মাহামুদ হোসের এর সঞ্চালনায় সপ্তাহের ৭ম দিবসের কার্যক্রম পালিত হয়। “আমরা নারায়ণগঞ্জবাসী”র করোনা সচেতনতামূলক সপ্তাহের ৭ম দিন পালিত করোনা ভাইরাস দমনে নারায়ণগঞ্জ নাগরিকদের মধ্যে সর্বশেষ দিন পর্যন্ত ৫০  হাজার  (পঞ্চাশ হাজার) মাস্ক ও ৪৫টি হ্যান্ডসেনিটাইজার মানুষের হাতে হাতে দিলেন সংগঠনের নেতৃবিন্দ পাশাপাশি এই সংক্রমন রোধে স্বাস্থ্য অধিদপ্তরের তৎপরতা বৃদ্ধির দাবি জানান।

 

উক্ত কর্মসূচীতে সভাপতি সহ আরো বক্তব্য রাখেন যথাক্রমে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সহ-সম্পাদক মাহমুদ হোসেন, কুতুব উদ্দিন আহমেদ, হাজী লোকমান হোসেন, মোঃ বদরুল হক, জহিরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন জুুলু, বিমল কান্তি দাস, মাকিদ মোস্তাকিম শিপলু, আনোয়ার মাহামুদ বকুল, ওয়াহিদ সাদাত বাবু, ইয়াকুব আলী, অনুপম সরকার. মোঃ আল-আমিন,  এ,কে আজাদ প্রমুখ ।

 

বক্তাগণ বলেন যে বর্তমান বিশ্বে করোনা ও অমিক্রন ভাইরাস ভয়াভহ রূপ ধারন করে প্রতি দিন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়ে নিহত হচ্ছে। গত ১৪ ঘন্টায় সারাদেশে প্রায ১৫ হাজার আক্রান্ত হয়েছে ও মৃত্যু  বরণ করেছে ১৫ জন। গত এক সপ্তাহে মৃত্যু বরণ করেছে ৭৯ জন মৃত ব্যক্তিদের  মধ্যে ২৮ জন ভ্যাকসিন নিয়েছে বাকি ৫১ জনের মধ্যে অনেকে ভ্যাকসিন নেয়নি কেউ কেউ ভ্যাকসিনের ১ম ডোজ নিয়েছে। আক্রান্ত ও মৃত ব্যাক্তিদের অসচেতনা মূলক চলাফেরাই আক্রান্ত ও মৃত্যুর কারণ হয়ে দাড়িয়েছে।  এই ভাইরাসকে প্রতিহত করার জন্য নাগরিক সচেতনতাই যথেষ্ট।  বক্তাগন নাগরিক সচেতনা বৃদ্ধির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি প্রচারনামূলক কার্য পরিচালনার জন্য  আহ্বান জানান।

 

প্রয়োজনে জন-সংযোগ অধিদপ্তরের মাধ্যমে নাগরিক সচেতনামূলক কার্যক্রম বৃদ্ধি করার জন্য  আমাদের সংগঠনকে আহবান করিলে আমরা পাশে থাকার জন্য অঙ্গিকার ব্যাক্ত করছি যাহারা স্বাস্থ্যবিধি লংঘন করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান এছাড়া পরিবারের সদস্যদের মরনঘাতি করোনা ও অমিক্রন থেকে রক্ষা পাওয়া ও নিরাপদ ও সচেতন থাকার জন্য অনুরোধ করেন। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন দোকানের ক্রেতা ও বিক্রেতারা মাস্ক ছাড়াই পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় করছে যাহা করোনা বিধি বহিরর্ভূত।  বিভিন্ন পরিবহন চালকরা বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, মিশুক চালক, টেম্পু চালক তাহারা মাস্ক ছাড়াই পরিবহন পরিচালনা করে আসছে।

 

অপরদিকে যাত্রীরাও মাস্ক ছাড়া চলাচল করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান। ৭ম দিনের কর্মসূচির শেষ দিনে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ আমাদের প্রচারনের সহযোগী ইলেকট্রনিক, প্রিন্ট, মিডিয়া সহ সকল সাংবাদিক ও সংগঠনের সহ যোদ্ধাদের অভিনন্দন জানিয়ে ৭ দিনের কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন