Logo
Logo
×

নগর জুড়ে

মেয়র আইভীকে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির অভিনন্দন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৮:২৭ এএম

মেয়র আইভীকে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির অভিনন্দন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় ডা. সেলিনা হায়াৎ আইভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় ডা. সেলিনা হায়াৎ আইভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় নগরীর দেওভোগ এলাকায় মেয়র আইভীর নিজ বাসভবন চুনকা কুটিরে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কেন্দ্রীয় পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান খানের নেতৃত্বে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

 

এসময় শাহজাহান খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা ও দারিদ্র্রমুক্ত বাংলাদেশ গড়ার। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন। আমাদের দেশের মানুষ যেন ভালো থাকতে পারে এবং শান্তিতে থাকতে পারে তিনি সেই চেষ্টাই করে যাচ্ছেন। এই সরকার এ দেশকে উন্নয়নের উচ্চ শিখড়ে নিয়ে যাচ্ছেন। সারা বিশ্ব এখন তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। বাংলাদেশ কি করে এতো দ্রুত একটি উন্নয়নশীল দেশে পরিনত হচ্ছে। অনেক উন্নত দেশ এখন বাংলাদেশকে ফলোও করছে। বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ফতুল্লা থানার সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সেতু বলেন, আমরা মেয়র আইভীর সফলতা কামনা করছি এবং তার সুস্বাস্থ্য কামনা করছি। এই নগরবাসী তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।

 

কারণ তিনি এই নগরবাসীর একজন সেবক হিসেবে দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি আমাদের প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত কর্মী। আমরা তার সফলতা কামনা করছি। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি বন্দর থানা শাখার সভাপতি মোঃ খোকা, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ফতুল্লা থানার সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সেতু, জেলা কমিটির এক্সিকিউটিভ মেম্বার মোঃ কাশেম, মোঃ আলি আসসাত, নেফায়েত হোসেন জুয়েল ও দেওভোগ আঞ্চলিক কমিটির সভাপতি মো. টিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন