Logo
Logo
×

নগর জুড়ে

শিক্ষার্থীদের জন্য আব্দুস সোবহান ফাউন্ডেশনের স্কুল পরিবহন প্রদান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৮:২৮ এএম

শিক্ষার্থীদের জন্য আব্দুস সোবহান ফাউন্ডেশনের স্কুল পরিবহন প্রদান

গতকাল টানবাজার সিটি কলোনীর শিক্ষার্থীদের জন্য ২টি ভ্যান (ছাত্র পরিবহন) হস্তান্তর করেন আব্দুস সোবহান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী কাশেম জামাল।

Swapno

গতকাল অক্টো অফিস পিলখানায় অস্থায়ী হরিজন কলোনীতে  আব্দুস সোবহান ফাউন্ডেশনের পক্ষ থেকে হ্যাপী জামালের অনুদানে নারায়ণগঞ্জ শহরের টানবাজার সিটি কলোনীর শিক্ষার্থীদের জন্য ২টি ভ্যান (ছাত্র পরিবহন) হস্তান্তর করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী কাশেম জামাল।

 

সম্প্রতি টানবাজারস্থ্য সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন কর্মীদের জন্য একাধিক ১০ তলা ভবন নির্মান কাজ চলমান থাকায় পরিচ্ছন্ন কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় বসবাস করে। তাদের সন্তানদের কলোনীর স্কুলে আসতে বেগ পেতে হয়। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী ঝড়ে পরেছে।  শিক্ষর্থীরা যেন ঝড়ে না যায় সে জন্য শিক্ষার্থীদের স্কুলগামী করার লক্ষে আব্দুস সোবহান ফাউন্ডেশনের পক্ষ থেকে হ্যাপী জামালের উদ্যোগে এই পরিবহন প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী কাউন্সিলর মিনু আরা বেগম,  প্রধান শিক্ষিকা অর্চনা রানী সাহা, রাজেন্দ্র চন্দ্র দাস, মামুন চন্দ্র দাস। বক্তব্যে কাশেম জামাল বলেন ২টি গাড়ী স্কুল শিক্ষার্থীদের জন্য নগন্য উপহার। ক্ষুদে শিক্ষাথীদের উৎসাহ দেওয়ার জন্য এ সামান্য আয়োজন। তিনি আশা পোষণ করেন যে, এ উদ্যোগ দেখে সমাজের অনেকেই যার যার অবস্থান থেকে বিভিন্ন স্তরে সহযোগীতা করবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন