Logo
Logo
×

নগর জুড়ে

মেয়র আইভীর সাথে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সৌজন্য সাক্ষাৎ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৮:২৯ এএম

মেয়র আইভীর সাথে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সৌজন্য সাক্ষাৎ

নাসিক নির্বাচনে তিনবারের নব-নির্বাচিত মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী’কে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ। ছবি: মেহেদী হাসান।

Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তিনবারের নব-নির্বাচিত মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী’কে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ। গতকাল (২৫ জানুয়ারি) মঙ্গলবার সন্ধা ৭টায় দেওভোগ এলাকায় চুনকা কুটিরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী তিনবারের নব-নির্বাচিত মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী’কে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন  নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।

 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো.জানে আলম সেলিম, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি এস.এম তাজউদ্দিন চৌধুরী, সাঈদ হাসান ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোস্তফা হামিদ বাপ্পী, সাংগঠনিক সম্পাদক বদুরউদ্দিন বদু, নারায়নগঞ্জ মহানগরের সদস্য সচিব জনি খান, অর্থ সম্পাদক মশিউর রহমান লিংকন, দপ্তর সম্পাদক  মূসদুমী মিরকীন , সমবায় ও কৃষি সম্পাদক মোসলেউদ্দিন মুসা, ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল হাওলাদার, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক রিপন, সমাজ কল্যাণ সম্পাদক নূর মোহাম্মদ, মহিলা বিষয়ক সম্পাদক বন্যা মির্জা, সদস্য সুবন্যা, লায়লা, মৌ, আফসানা, উৎপল, সূত্রধর, হারুন উর রশিদ, সোহেল সিকদার সহ প্রমূখ। এসময়  জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো.জানে আলম সেলিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৭৩ সালে গণভবনের ভেতরে পুকুর কেটে বলেছিলেন মৎস্যজীবী লীগ নামে একটি সংগঠন আমি করব। কিন্তু বঙ্গবন্ধু সে সংগঠনটি করে যেতে পারেন নাই কিন্তু তার কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এই মৎস্যজীবী লীগকে পূর্নরায় গঠন করে ও মৎস্যজীবীলীগের মাধ্যমে আমাদের মাছে ভাতে রূপান্তরিত করেছে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন