Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন নাফিজ আশরাফ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৮:৩২ এএম

নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন নাফিজ আশরাফ

গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা সমিতি আয়োজিত অনুষ্ঠানে জেলায় শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে নির্বাচিত এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট নাফিজ আশরাফের হাতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ পুরষ্কার তুলে দেন।

Swapno

নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হয়েছেন এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট নাফিজ আশরাফ। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা সমিতি আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

 

সভায় সভাপতিত্ব করেন বস্ত্র ও পাটমন্ত্রীর গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি। নাফিজ আশরাফ এই পুরস্কার এনটিভি পরিবারকে উৎসর্গ করে দেন। তিনি বলেন এই কৃতিত্ব শুধু আমার নয়। এই কৃতিত্ব ও সম্মান পুরো এনটিভি পরিবারের।

 

নারায়ণগঞ্জ জেলা সমিতির জুড়িবোর্ড ২০১৯ থেকে ২০২১ সালের চারটি জনস্বার্থে প্রতিবেদনের জন্য তাঁকে জেলার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত করেন। জুড়ি বোর্ডের প্রধান ছিলেন ডক্টর আব্দুল আজিজ। শিক্ষা, সাহিত্য, ক্রীড়া, সাংবাদিকতা, করোনাযোদ্ধা, নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদান ও সামাজ সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অদানের জন্য ১৪ ব্যক্তিত্বকে নারায়ণগঞ্জ জেলা সমিতি পুরস্কৃত করে। পুরস্কারের মান একটি ক্রেস্ট ও পাঁচ হাজার টাকার চেক।

 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ ও নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন