(পাখা) শাহ্ মাজারে ওরশে শরীক হলেন মেয়র আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৪:০০ পিএম
নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকার শফিউদ্দিন (পাখা) শাহ্ মাজারে ওরশে শরীক হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে মাজারে উপস্থিত হন তিনি।
এসময় আইভী বলেন, মাজারে দাড়িয়ে বেশি কথা বলার দুঃসাহস আমার নেই। আমি ভক্তি করি শ্রদ্ধা করি তাই এখনে এসেছি। আজকে ওরশ, তাই আমি ওরশে শরীক হওয়ার জন্য এখানে এসেছি।
তিনি আরও বলেন, এই মাজারে এসে আমি দোয়া চেয়েছিলাম। আপনারা দোয়া করেছিলেন বলেই নির্বাচিত হয়েছি। এখানে গেট করে দেয়ার কথা ছিল। পারিনি।
এবার যেন করে দিতে পারি সেজন্য দোয়া করবেন। আপনাদের নির্বাচিত কাউন্সিলর আছে এখানে। বাকি যে কাজ আছে সে করবে। এসময় মাজারে ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন আইভী।


