Logo
Logo
×

নগর জুড়ে

নাফিজ আশরাফকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অভিনন্দন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৪:৪৬ পিএম

নাফিজ আশরাফকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অভিনন্দন
Swapno

বেসরকারি টেলিভিশন এনটিভি’র সিনিয়র করেসপন্ডেন্ট, কবি, সাহিত্যিক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ ২০১৯-২০২১ সালের প্রতিবেদনের উপর নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হয়েছেন। 

 

তাঁর এই সাফল্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ অভিনন্দন জানিয়েছেন। 

 

প্রেস ক্লাব নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, নারায়ণগঞ্জ জেলা সমিতিকে ধন্যবাদ জানাই নাফিজ আশরাফের মতো একজন গুনি সাংবাদিক, লেখককে তারা জেলার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত করেছেন। তিনি দীর্ঘদিন অত্যন্ত পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে কাজ করে আসছেন। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। 

 

২৫ জানুয়ারি মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা সমিতি আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ পুরস্কার হিসেবে তাঁর হাতে একটি ক্রেস্ট ও চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন