পৌর ও থানার নতুন কমিটিতে ঘুরে দাঁড়াবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৬:০২ পিএম
# কমিটিগুলোর মধ্য একটি নবজাগরণ সৃষ্টি হয়েছে : মামুন মাহমুদ
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আওতাধীন ৫টি থানা ও ৫টি পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটি পদ- পদবী পেয়ে উৎসাহিত থানা ও পৌরসভা বিএনপির নেতারা। এই কমিটির ঘোষণার মধ্যে দিয়ে দলীয় পরিচয় পেয়েছেন বিএনপির দীর্ঘদিন ধরে রাজপথে থাকা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও মহিলা দলের সাবেক ও বর্তমান নেতারা। ৫টি থানা ও ৫টি পৌরসভা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি। নবীন ও প্রবীণ বিএনপির নেতাকর্মীদের সমন্বয় কমিটি। আগামীতে বিএনপির চেয়ারপারসনের মুক্তি ও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনে রাজপথে আরও জোড়ালোও ভূমিকা রাখবে জেলা বিএনপি। থানা ও পৌর নতুন কমিটির মধ্যদিয়ে ঘুরে দাঁড়াবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এমটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আওতাধীন থানা ও পৌর বিএনপির নতুন কমিটি হয় না দীর্ঘ প্রায় এক যুগ ধরে। থানা ও পৌর পুরনো কমিটি দিয়ে চলছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম। আর থানা ও পৌর কমিটির বেশীরভাগ নেতারাই বর্তমানে নিষ্ক্রিয়। কেউ কেউ রাজনীতি থেকে বিদায়ও নিয়েছেন। আবার কেউ কেউ অন্য দলে যোগও দিয়েছেন। আবার কেউ কেউ রয়েছেন জেলা বিএনপির মূল কমিটিতেও। তবে দীর্ঘ এক যুগ ধরে যারা বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের রাজনীতির সাথে জড়িত তারা জোড় দেয় মূল কমিটি পুনর্গঠনের জন্য। কারণ তারা সবাই এখন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের রাজনীতির সাবেক নেতা। তাদের নতুন কোনো পরিচয় নাই। এই কমিটির গঠনের মধ্যদিয়ে তারা নতুন করে দলের পরিচয় পেয়েছেন। নতুন কমিটিতে পদ-পদবী পেয়ে উৎসাহিত দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা। ঝিমিয়ে থাকা নারায়ণগঞ্জ বিএনপি আবার জেগে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা।
এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আওতাধীন ৫টি থানা ও ৫টি পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটির গঠন প্রক্রিয়া শেষ হলেও কমিটি ঘোষণা করতে পারেনি তাৎকালীন আহবায়ক থাকা বিএনপির বহিষ্কারকৃত নেতা এড.তৈমুর আলম খন্দকার। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে করে দলের সব হারান তিনি। কিন্তু সেই কমিটি করতে ব্যর্থ হয়েছিলো আহবায়ক থাকা তৈমুর আলম। মূলত তার জন্য কমিটি গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হলো কমিটি অনুমোদন দেওয়া হয়নি। এরপর তৈমুর আলম অধ্যয়ের পরিসমাপ্তির পর মনিরুল ইসলাম রবিকে নিয়ে বিএনপির থানা ও পৌর বিএনপির কমিটি কঠন প্রক্রিয়া শেষ করলেও হেফাজতের মামলা গ্রেপ্তার হয়ে থমকে যায় আবারও কমিটি। শেষ পর্যন্ত নাসির উদ্দিন ভারপ্রাপ্ত আহবায়ক করার মধ্যে দিয়েই নাসির-মামুন অবশেষে সম্মিলিত হয়ে থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেন। এসকল কমিটির মধ্যদিয়েই ঘুরে দাঁড়াবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ যুগের চিন্তাকে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পরও আমরা নারায়ণগঞ্জ বিএনপির আওতাধীন ১০টি ইউনিট কমিটি দিতে পেরেছি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির ইউনিট কমিটি গুলোর মধ্য একটি নবজাগরণ সৃষ্টি হয়েছে। অচীরেই ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন, এই কমিটির মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসনের মুক্তির আন্দোলন সংগ্রাম আরও জোরদার হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা আদায়ের আন্দোলনেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে নবগঠিত এই ১০টি ইউনিট কমিটি।
জানা গেছে, গত (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আওতাধীন ৫টি থানা ও ৫টি পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটিগুলোর অনুমোদন দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন ও সদস্য সচিব মামুন মাহমুদ। প্রতিটি কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব মিলিয়ে ৩১ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রূপগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক করা হয়েছে মাহফুজুর রহমানকে ও সদস্যসচিব করা হয়েছে বাশির উদ্দিনকে। সোনারগাঁ থানা বিএনপির আহ্বায়ক করা হয়েছে আজহারুল ইসলামকে ও সদস্যসচিব করা হয়েছে মোশারফ হোসেনকে। আড়াইহাজার থানা বিএনপির আহ্বায়ক করা হয়েছে ইউসুফ আলী ও সদস্যসচিব জুয়েল আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানায় আহ্বায়ক আবদুল হাই ও সদস্যসচিব শাহ আলম এবং ফতুল্লা থানায় আহ্বায়ক করা হয়েছে জাহিদ হাসানকে ও সদস্যসচিব করা হয়েছে শহিদুল ইসলামকে।
এরছাড়াও সোনারগাঁ পৌরসভা বিএনপির আহ্বায়ক করা হয়েছে মো. শাহজাহানকে ও সদস্যসচিব করা হয়েছে মোতালেব হোসেনকে। কাঞ্চন পৌরসভা বিএনপির মজিবুর রহমানকে আহ্বায়ক ও হামিদুল হককে সদস্যসচিব, তারাব পৌরসভা বিএনপির নাসির উদ্দিনকে আহ্বায়ক ও জাকির হোসেনকে সদস্যসচিব, গোপালদী পৌরসভা বিএনপির সামসুল হককে আহ্বায়ক ও মুশফিকুর রহমানকে সদস্যসচিব এবং আড়াইহাজার পৌরসভা বিএনপির রূপচান মিয়াকে আহ্বায়ক ও সালাহউদ্দিন আহমেদকে সদস্যসচিব করা হয়েছে।


