কাউন্সিলর মনির’কে জেলা রেঁস্তোরা মালিক সমিতির শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৮:০৬ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা রেঁস্তোরা ও মিষ্টান্ন মালিক সমিতির সভাপতি মো.মনিরুজ্জামান মনির’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা রেঁস্তোরা ও মিষ্টান্ন মালিক সমিতির নেতৃবৃন্দ।
গতকাল (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় নগরীর উকিলপাড়াস্থ নারায়নগঞ্জ জেলা রেঁস্তোরা ও মিষ্টান্ন মালিক সমিতির কার্যালয়ে ১৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর মো.মনিরুজ্জামান মনির’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা রেঁস্তোরা ও মিষ্টান্ন মালিক সমিতির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা রেঁস্তোরা ও মিষ্টান্ন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শংকর ঘোষ, সহ- সাংগঠনিক সম্পাদক রুঘ নাথ মধ্যক, প্রচার সম্পাদক নিল কমল ঘোষ, সমাজ কল্যান সম্পাদক শীতারাম মধ্যক, সদস্য শুভ দেব ঘোষ,মলয় কুমার মধ্যক, জামাল, বাবর মিয়া, ফয়সাল সহ প্রমূখ।


