শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত নারী পুরুষের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৯:২০ পিএম
শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ এলাকা থেকে অজ্ঞাত এক নারী (৩৫) ও পুরুষের (২৮) লাশ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ।
বুধবার (২৬ জানুয়ারী) দুপুরে নবীগঞ্জ ঘাট সংলগ্ন এম সার্কেস এলাকা থেকে ভাসমান অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত নারীর এবং একই স্থানের ২শত গজ দূর থেকে আরো এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল আলম। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শহিদুল আলম বলেন, শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ঘাট সংলগ্ন এম সার্কেস এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর মাথা ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। একই স্থানের ২শত গজ দূর থেকে অজ্ঞাত আরো এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যাকান্ড কিনা প্রকৃত কারণ জানা যাবে।


