Logo
Logo
×

নগর জুড়ে

গাবতলীর লুৎফর রহমান সড়কের আরসিসি ঢালাই উদ্বোধন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১০:৫৭ এএম

গাবতলীর লুৎফর রহমান সড়কের আরসিসি ঢালাই উদ্বোধন

এনায়েতনগর ইউপি’র ৯নং ওয়ার্ডের উত্তর মাসদাইর আমানা গার্মেন্টস সংলগ্ন হাজী লুৎফর রহমান সড়কের আর.সি.সি ড্রেন ও রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন মো. কামরুল হাসান মেম্বার। এনায়েতনগর ইউপি’র নির্বাচনের ৯নং ওয়ার্ডে বিপুল ভোটে জয়লাভ করেন মোঃ কামরুল হা

Swapno

গতকাল সকালে ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের গাবতলী এলাকার হাজী লুৎফর রহমান সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়। ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার কামরুল হাসানের আন্তরিক প্রচেষ্ঠায় রাস্তাটি ঢালাই করা হলো।

 

এবার মেম্বার নির্বাচিত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তিনি কাজটি সম্পন্ন করতে সক্ষম হলেন। রাস্তাটির ঢালাই কাজের উদ্বাধন কালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও গাবতলী সমাজ উন্নয়ন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম জীবন, গাবতলী সোসাইটির সাবেক সভাপতি ও স্থানীয় বিশিষ্ট মুরুব্বী হাজী আবদুল লতিফ, স্থানীয় মুরুব্বী ও ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, ব্যাংকার আবদুল হানিফ, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী মিন্টু, স্থানীয় মুরুব্বী তৈমুর রহমান, কামরুল ইসলাম তুহিন, নেয়ামুল হোসেন বাবুল, মোখলেসুর রহমান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন