Logo
Logo
×

নগর জুড়ে

প্রবাসীর স্ত্রীকে উত্যক্তের অভিযোগে হকার গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১১:১৫ এএম

প্রবাসীর স্ত্রীকে উত্যক্তের অভিযোগে হকার গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জের প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার অভিযোগে বিল্লাল হোসেন(২৬) নামে এক হকারকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে শহরের চাষাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ভুক্তভোগী নারী ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

গ্রেফতারকৃত বিল্লাল হোসেন রুপগঞ্জ উপজেলার আদুরিয়ার মৃত আবুল কাশেম মিয়ার পুত্র। সে চাষাড়া ফুটপাথে থ্রি পিস বিক্রি করে। মামলার বরাতে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক হারেস সিকদার জানান, ভুক্তভোগী নারীর একটি বিউটি পার্লার ও মেয়েদের থ্রিপিসদসহ কাপড় বিক্রির দোকান আছে।

 

২০২১ সালের মে মাসের দিকে ভুক্তভোগী নারী চাষাড়া ফুটপাথের একটি দোকানে থ্রিপিস কিনতে গেলে অভিযুক্ত বিল্লাল হোসেনের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের স্ত্রূ ধরে সে প্রায় সময় ঐ দোকান থেকে থ্রি পিস সংগ্রহ করত। বিল্লাল এক সময় ভুক্তভোগী থেকে তার মোবাইল নাম্বার সংগ্রহ করে।

 

পরে বিল্লাল মোবাইল ফোনে ভুক্তভোগী নারীকে কু-প্রস্তাব দিলে সে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে বিল্লাল তার পূর্ব পরিচিত দেলপাড়া এলাকার শরীফ মিয়ার ছেলে অনিকের মাধ্যমে ভুক্তভোগী নারীর ঠিকানা সংগ্রহ করে এবং বিভিন্ন সময় ভুক্তভোগী নারীর বাড়ীর সামনে এসে তাকে নানাভাবে তাকে উত্যক্ত করতে থাকে।

 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে বিল্লাল হোসেন ওই নারীর পার্লারের সামনের রাস্তায় ভুক্তভোগীকে তার সাথে যাওয়ার প্রস্তাব দিলে ওই নারী তা প্রত্যাখ্যান করেন। এতে বিল্লাল তার ওড়না ধরে টানা-হেচড়া করে তার শ্লীলতাহার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী ডাক-চিৎকার করলে বিল্লাল ঘটনাস্থল ত্যাগ করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন