Logo
Logo
×

নগর জুড়ে

মদনপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনো

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০৮:৪৮ পিএম

মদনপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনো
Swapno

 

আজ (শুক্রবার) বিকাল ৪টার দিকে মদনপুরে জাইন গার্মেন্ট নামের একটি পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে তৎক্ষণাৎ আগুন নেভাতে শুরু করে ফায়ার সার্ভিস। ১০-এর অধিক ফায়ার সার্ভিস একযোগে কাজ করলেও এখন অবধি আগুন সম্পূূর্ণ রুপে নিয়ন্ত্রণে আসেনি।


সোনারগাঁ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আকরাম হোসেন বলেন, ‘জাইন গার্মেন্ট নামের ওই পোশাক কারখানায় বিকাল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সোনারগাঁ, ডেমরা, আদমজী, বন্দর, নারায়ণগঞ্জ স্টেশনসহ ও ঢাকার সদর দফতর থেকে ১৪/১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও সংবাদ পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।’

নারায়ণগঞ্জ ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। তিনতলা ভবনের দোতলায় আগুন লেগেছে। আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

জানা গেছে, জাইন নিটওয়্যার লিমিটেডের দুই নম্বর ইউনিটে প্রথম আগুন দেখা যায়। আগুন দেখে ভবন নিরাপত্তাকর্মীরা মালিক ও পুলিশকে জানায়। এরপর ফায়ার সার্ভিসের সোনারগাঁ ও বন্দর স্টেশনের চারটি ইউনিট এসে কাজ শুরু করে। পরে একে একে জেলার অন্য স্টেশন থেকেও ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসে। মোট ১৫/১৬টি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এর মধ্যে আগুন ওই কারখানার আরও কয়েকটি ইউনিটে আগুন ছড়িয়ে পরে।

জাহিন নিটওয্যারের মালিক এম জামালউদ্দিন জানান, শুক্রবার কারখানা বন্ধ ছিল। বিকাল সাড়ে ৫টা থেকে আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। তবে কী কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। 

কারখানার নির্বাহী পরিচালক শফিউদ্দিন ভূঁইয়া জানান, খবর দেওয়া মাত্রই ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে। তবে একযোগে পাঁচটি ইউনিটে আগুন ছড়িয়ে পড়ার বিষয়টি তার কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে। এখানে শতভাগ রফতানি পণ্য উৎপাদন হয়। বিভিন্ন ইউনিটে রফতানির জন্য তৈরি অনেক পণ্য ছিল। শুক্রবার কারখানা বন্ধ ছিল। যেসব ইউনিটে চাপ ছিল, সেগুলোতে কাজ চলেছে। তবে সেসব ইউনিটে আগুন লাগেনি। এখনও ক্ষতির বিষয়টি বলা যাচ্ছে না।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন