বিএনপি’র নেতা রোজেল দম্পত্তি করোনা আক্রান্ত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৭:২২ এএম
জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা আহবায়ক জাহিদ হাসান রোজেল সস্ত্রীক করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে।
গতকাল দুপুরে তিনি করোনা ভাইরাসের আক্রান্ত সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চান। রোজেল জানান, বুুধবার থেকে ঠাণ্ডা কাশি ও সর্দিতে আক্রান্ত হলে বৃহস্পতিবার আমি ও আমার স্ত্রী করোনা টেস্ট করি।
বৃহস্পতিবার রাতেই এসএমএস মাধ্যমে আমাকে ও শুক্রবার দুপুরে আমার স্ত্রী করোনা পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্ত সংবাদে আগ থেকে আমরা বাসার একটি রুমে অবস্থান করছি এবং মোটামুটি সুস্থ রয়েছি।
মহান আল্লাহ আমাদের সেফা দান করুক এবং গণমাধ্যমের মাধ্যমে আমি ও আমার স্ত্রী জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।


