তৃতীয়বারের মতো জেলা সিপিবির সভাপতি হাফিজুল, সেক্রেটারি শিবনাথ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ১১:৫০ এএম
সম্মেলনের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিবনাথ চক্রবর্তী। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত সম্মেলন চলে। সম্মেলন শেষে ২৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
সকালে নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন পার্টির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
কমিউনিষ্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট মন্টু চন্দ্র ঘোষ, লক্ষ্মী চক্রবর্তী, দুলাল সাহা, শিবনাথ চক্রবর্তী, আব্দুল হাই শরীফ, আব্দুস সালামসহ অনেকে।


