ভূঁইযার বাগ এলাকাবাসীর পক্ষ থেকে কাউন্সিলর মনির’কে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৭:৩৮ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনির’কে ভূঁইয়ার বাগ এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ানো হয়।
গত শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ৯টায় নাসিক ১৪নং ওয়ার্ড ভূঁইয়ার বাগ এলাকায় এলাকাবাসীর পক্ষ থেকে নাসিক ১৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনির’কে গণ সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, রমজান মাদবর, নজরুল ইসলাম, দেওয়ান হাতেম, কাজী মনির হোসেন, ভজন মন্ডল, হরিপদো বিশ্বাস, রাজিব মন্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
এসময় কাউন্সিলর মনির বলেন, আমি আপনাদের এই ঋণ সুদ করতে পারব না, আজ আমাকে আপনারা যে ভালবাসা দেখালেন। আমি সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের যে কোন প্রয়োজনে আমাকে ডাকবেন আমি সাথে সাথে চলে আসব। এই এলাকার যে সব সমস্যা আছে আমি অচিরেই সমস্যা সমাধান করব ইনশাল্লাহ।


