Logo
Logo
×

নগর জুড়ে

আসছে জেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ০৪:১১ পিএম

আসছে জেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি
Swapno

 

# আলোচনায় সাবেক ও বর্তমান ছাত্রনেতারা
# পদ প্রত্যাশীরা কেন্দ্রীয় নেতাদের দ্বারস্ত , চলছে লবিং


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজপথের আন্দোলন সংগ্রামকে আরও গতিশীল করার লক্ষ্যে সারাদেশের যুবদল ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের চাঙ্গা করতে মেয়াদ উত্তীর্ণ নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি দ্রুত ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি করার উদ্যাগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী  যুবদল কেন্দ্রীয় সংসদ। তারই ধারাবাহিকতায় সংগঠনটির কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে আগ্রহী প্রার্থীদের তথ্য সংগ্রহ শুরু করেছেন। জেলা যুবদলের মূল নেতৃত্ব কাদের হাতে তুলে দিলে যুবদলের দলের কার্যক্রম শক্তিশালী হবে তা নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। সব মিলিয়ে যে কোনদিন বর্তমান কমিটি বিলুপ্ত করে জেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা হতে পারে এমনটাই আভাস পাওয়া গেছে দলটির কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন সূত্রে।

 


এদিকে একযুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দলের অঙ্গসংগঠন যুবদলের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচঞ্চলতা ফিরে এসেছে। কারা আসছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের দায়িত্বে এনিয়ে জেলা যুবদলের নেতাকর্মীর মধ্যে চলছে ব্যাপক আলাপ আলোচনা। নতুন করে কমিটি গঠন হলে নারায়ণগঞ্জ জেলা যুবদল আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা। আর এই কমিটিতে বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের মূল্যায়ন করার দাবি উঠেছে। শিগগিরই আসছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কমিটি আর এরইমধ্যে দলীয় পদ পদবি পেতে দৌড়ঝাঁপ ও লবিং শুরু করেছেন নেতাকর্মীরা। অনেকেই নারায়ণগঞ্জ জেলা যুবদলের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে সৎ, দক্ষ, ত্যাগী নেতাদের গুরুত্বপূর্ণ পদ দেয়ার দাবি জানান। এছাড়াও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীর সমন্বয়ে কমিটি করার জন্য কেন্দ্রীয় নেতবৃন্দের প্রতি আহবান জানান।

 


জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক পদে আলোচনায় রয়েছে যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা ছাত্রদলের সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ- সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি। অন্যদিকে সদস্য সচিব পদে আলোচনায় রয়েছেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্তমান কমিটির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বন্দর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আহম্মেদ।

 


একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহে বা এর মাঝামাঝি সময়েই কমিটি নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে। জেলার আহবায়ক ও সদস্য সচিব পদ প্রত্যাশীরা পদ পেতে কেন্দ্রীয় নেতাদের দারস্থ হচ্ছেন। কেউ কেউ লবিং এ ব্যস্ত সময় পার করছেন। তবে কারা মুল দায়িত্ব আসছে তা এখনও পরিস্কার করে বলা যাচ্ছে না। তবে জেলা যুবদল কমিটি গঠন চূড়ান্ত পর্যায়ে রয়েছে । বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছাড়াও বিএনপির প্রতিটি কর্মসূচি নারায়ণগঞ্জ ও ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম পালন করতে গিয়ে যারা পুলিশের নির্যাতন সহ্য ও কারাভোগ। এবং বিভিন্ন সময়ে দলের কর্মসূচি পালন করতে গিয়ে মামলা হামলার শিকার হয়েছেন জেলা যুবদলের নতুন কমিটিতে রাজপথের সেইসব পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। আর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে থেকে যাচাই-বাছাই করে হবে জেলা যুবদলের নতুন আহবায়ক কমিটি । এই কমিটি প্রাধান্য দেওয়া হবে সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাকর্মীদেরকে । তবে যাচাই-বাছাই শেষ কে কোন দিন ঘোষণা হতে পারে জেলা কমিটি জানায় কেন্দ্রীয় কমিটির একটি সূত্র।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন