Logo
Logo
×

নগর জুড়ে

সাবেক এমডি হাসান আহমেদ এর মৃত্যুতে বিজেএ’র শোক

Icon

শোক সংবাদ

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৮ এএম

সাবেক এমডি হাসান আহমেদ এর মৃত্যুতে বিজেএ’র শোক
Swapno

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশের কাঁচাপাট ব্যবসা জগতের পুরোধা শীর্ষস্থানীয় কাঁচাপাট ব্যবসা ও রপ্তানীকারক প্রতিষ্ঠান একাধিকবার সি.আই.পি পদকপ্রাপ্ত মেসার্স পপুলার জুট এক্সচেঞ্জ লি. এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদ গত ২৪ জানুয়ারি মুত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মরহুম হাসান আহমেদ’র মৃত্যুতে বাংলাদেশ জুট এসোসিয়েশন(বিজেএ)’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূইয়া, ভাইস-চেয়ারম্যান এফ.এম সাইফুজ্জামান, কার্যনির্বাহী কমিটির সকল সম্মানিত সদস্য মো. নূরুল হোসেন,  মো. লিয়াকত হোসেন, শহিদ হোসেন দুলাল,  মো. তোফাজ্জল হোসেন প্রমুখ এবং পাট পরিবারের সকল সদস্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। শোক বার্তায় তারা বলেন, মরহুম হাসান আহমেদ কাঁচাপাট ব্যবসা ও রপ্তানীতে যুগান্তকারী ভূমিকা রেখেছেন।

 

পপুলার জুট এক্সচেঞ্জ এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মরহুম আলহাজ¦ গিয়াসউদ্দিন আহমেদ এর জ্যেষ্ঠ সন্তান ও যোগ্য কাঁচাপাট ব্যবসায়ী ও রপ্তানীকারক হিসেবে মরহুম হাসান আহমেদ পাট জগতে একজন সুপরিচিত ও যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন পাট ব্যবসায়ী হিসেবে সকলের নিকট সমভাবে সমাদৃত ছিলেন। মরহুম হাসান আহমেদ’র অকাল মৃত্যুতে পাট পরিবার একজন অভিজ্ঞ পাট ব্যবসায়ীকে হারিয়েছে এবং দেশ হারিয়েছে একজন অভিজ্ঞ ব্যবসায়ী জনকে।

 

তারা আরও বলেন, পাট খাতে বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান পপুলার জুট এক্সচেঞ্জ লি. এর সাবেক ব্যবস্থাপনা পরিচালকের মৃত্যুতে, যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। কাঁচাপাট ব্যবসার যে কোন ক্রান্তিলগ্নে মরহুম হাসান সাহেবের ভূমিকা অনস্বীকার্য। পাট পরিবার হারিয়েছে একজন শতভাগ পাট ব্যবসায়ীবান্ধব অভিভাবককে।

 

বিজেএ’র চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির অন্যান্য সকল সম্মানিত সদস্য, পাট পরিবারের সকল সদস্য এবং বিজেএ’র সচিবালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীগন মরহুম হাসান আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন