Logo
Logo
×

নগর জুড়ে

ফেসবুক স্ট্যাটাসে আবারো সমালোচিত ছাত্রলীগের রিয়াদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৮ এএম

ফেসবুক স্ট্যাটাসে আবারো সমালোচিত ছাত্রলীগের রিয়াদ
Swapno

 নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ত্যাগী সিনিয়র নেতাদের দিকে আঙুল তুলে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বিলুপ্ত মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ। তার ওই স্ট্যাটাস নিয়ে সর্বত্র সমালোচনা হচ্ছে।

 

আওয়ামী লীগ নেতারা বলছেন, আওয়ামী লীগের রাজনীতির মূলনীতি ও আদর্শ ধারণ করলে কেউ এমন ধরণের কথাাবার্তা বলতে পারতোনা। বিশেষ পরিবারের বিশেষ ব্যক্তির এজেন্ডা বাস্তবায়নের কর্মী হওয়ার কারণেই রিয়াদ সিনিয়র নেতাদের নিয়ে আজেবাজে মন্তব্য করতে পেরেছে। এব্যাপারে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণও করা হবে।

 

তারা বলছেন, সে নিজেকে জাহির করতেই এমনটি করেছে। সে যদি নিজেকে অতো ত্যাগীই ভাবে তবে নাসিক নির্বাচনের আগে তাকে দল কেন চোখেচোখে রাখল। আর কমিটিই বা কেন ভেঙে দিল। আর তার সাংগঠনিক দক্ষতা তো এনায়েতনগরের একটি কেন্দ্রে সবাই দেখেছে। ওই সময় রিয়াদের ‘কুত্তার মতো পিটাইছে’ মন্তব্যটি দেশব্যাপী ভাইরাল হয়। আর আওয়ামী লীগ নেতৃবৃন্দও ওই ঘটনায় বিব্রত পরিস্থিতির মুখে পড়তে হয়। এর মাত্র দুই মাসের মাথায় আবারও সিনিয়র নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্যে সমালোচনায় রিয়াদ।  

 

শনিবার (২৯ জানুয়ারি) ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে এমনটাই পোস্ট করেন নারায়ণগঞ্জের বিলুপ্ত মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ। সেখানে তিনি লিখেন, ‘২ নং পার্টি অফিসে কয়েকজন লোভী, ধান্ধাবাজ, ছেঁচড়া নেতার উদ্ভব হয়েছিল, যাদের মাঠ পর্যায়ে কোন কর্মী নাই। কেন্দ্রীয় ছাত্রলীগের সেক্রেটারি বলেছেন- যারা এমন অপপ্রচারকারী তাদের বিরুদ্ধে নেত্রীকে অবগত করা হবে। অপপ্রচার, কানাকানি ছাড়া তাদের আর কোন কাজ নাই, তাদের নাম “কানপড়া মোস্তাক”।

 

’ হাবিবুর রহমান রিয়াদের ওই পোস্টে আরও লেখা রয়েছে, “তাদের খন্দকার মোস্তাকের চরিত্র। তারা এই শহরে আওয়ামী লীগের রাজনীতিকে ধ্বংস করছে। তৃনমুলকর্মীরা তাদের বিচার করবে। লোভী, ষড়যন্ত্রকারী তারা নিজ দলের নেতাদের বিরুদ্ধে কানপরা দিয়ে গেইম খেলছে। নিজ দলে থেকে সারাদিন রাত শুধু ছাত্রলীগ নিয়ে অপপ্রচার, মিথ্যাচার, কানপড়া দিয়েছে ভালো নেতাদের। প্রমান হয়েছে এটা ছাড়া তাদের পায়ের নিছে মাটি নাই।

 

আ, আর, দিপপ্পা ও বিড়াল আপনাদের এই শহরে কয়জন কর্মী আছেৃআমি চ্যালেঞ্জ করছি ছাত্রলীগের ওয়ার্ড সেক্রেটারি আপনাদের চেয়ে বেশি যোগ্য, দলের জন্য বেশি কাজ করে। একজনের কথা মনে আছে ৫ বছর আগে পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য কেঁদেছিলেন, বলছিলেন আমি জীবনে তেমন কিছু হতে পারিনাই আমাকে একবার সুযোগ দেন তার কান্না দেখেছি। আমরা ভুলি নাই কিন্তু চেয়ারম্যান গিফট পাওয়ার পরে কর্মীদের আর মনে রাখেননি। সব কিছুর হিসাব নিকাশ আছে উপরের আল্লাহ জানেন, এই শহরের মানুষও জানে। ইনশাল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনার আদর্শে নারায়ণগঞ্জ ছাত্রলীগ এগিয়ে যাবে।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন