চিন্তার পরিবর্তনের জায়গায় কবিতা: ডিসি মঞ্জুরুল হাফিজ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৮ পিএম
নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেছেন, কবিতা শুনলে গা গরম হয়ে যায়। সেই সাথে মন জাগ্রত হয়ে যায়। এটাই আমাদের সংস্কৃতি। আমরা একজন মুরুব্বিকে দেখলে সালাম দেই। পাবলিক গাড়িতে যদি একটা মুরুব্বী আসে আমি তাকে বসতে দেই। শিক্ষককে আমরা স্যার বলে ডাকি। এগুলোই আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতি আমাদের মূল প্রাণ। এই সংস্কৃতি আমাদের বাঁচিয়ে রাখে।
গতকাল সোমবার বিকেলে নগরীর কালিরবাজার জেলা গণগ্রন্থগার মিলনায়তনে বাংলাদেশ আবৃতি সমন্বয় পরিষদ চারদিন ব্যাপি উৎসব অনুষ্ঠানের সমাপনী দিনে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক হাফিজ বলেন, চিন্তার পরিবর্তন, চেতনার পরিবর্তন, আদর্শের পরিবর্তনের জায়গায় কবিতা। যে সকল মাধ্যম গুলো আমাদের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মানুষকে জাগ্রত করে ছিল, তার অন্যতম মাধ্যম ছিল এই কবিতা।
তাইতো আমরা বিদ্রোহী কবিতা শুনলে ঠিক থাকতে পারি না, শরীর গরম হয়ে উঠে। কবিতা আপনার প্রাণের কথা বলে, যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কৃতদাশ হয়ে থাকবে। এসময় সাদিয়া আফরোজা মুক্তির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারি, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান,কন্ঠমালা আবৃত্তি সংগঠনের সহ-সভাপতি পিন্টু সাহা, জিয়াউল ইসলাম কাজল, ফারহানা আক্তার লিপি, সিকান্দার আবু জাফর, সাইফুল আলম নানটুসহ আরো অনেক শিল্পীবৃন্দ।


